IQNA

ইসলামি ই-মেইল সার্ভিস চালু

21:59 - October 08, 2010
সংবাদ: 2008595
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম ইউজারদের জন্য Bismillah Mail নামে ইসলামি ই-মেইল সার্ভিস চালু করা হয়েছে।
Ajib –এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইসলামি এ ওয়েব সাইটটি ইয়াহু ও গুগলসহ অন্যান্য ই-মেইল সার্ভিসের সাথে প্রতিদ্বন্দিতার উদ্দেশ্যে চালু করা হয়েছে। মুসলিম ইউজাররা এ ( http://bismillah.com ) সাইটে প্রবেশের করে নাম নিবন্ধনের মাধ্যমে ব্যক্তিগত আইডি ও পাসওয়ার্ড গ্রহণ করতে পারবেন।
এছাড়া এ ওয়েব সাইটের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকায় ইউজাররা স্প্যাম মেইল হতে রক্ষা পাবেন।
এ ওয়েব সাইটে IMAP ও POP প্রোটোকল ব্যবহারের কারণে ইউজাররা মোবাইলের মাধ্যমেও ইনকামিং সকল ইমেইলই চেক ও তার উত্তর দিতে পারবেন।
উল্লেখ্য যে, এ ওয়েব সাইটের পক্ষ থেকে প্রত্যেক মুসলিম ইউজারের জন্য ১ গিগাবাইট পরিমাণে স্পেস ধার্য্য করা হয়েছে।#670492
captcha