কোম হতে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আরাফী গতকাল সকালে (২৫মে অক্টোবর) ইসলামি বিপ্লবের মহান রাহবারের সাথে হাজার হাজার বিদেশী ছাত্রদের সাক্ষাত অনুষ্ঠানে –যা হযরত মাসুমা (স.) এর মাযার সংলগ্ন শাবিস্তানে অনুষ্ঠিত হয়েছে)- এ কথা উল্লেখ করে বলেন: আমি আল মোস্তফা (স.) এর সকল ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের পক্ষ হতে ইসলামের বিপ্লবের মহামান্য রাহবারের পবিত্র কোম নগরীতে, বেলায়েত প্রেমীদের মাঝে আগমনকে স্বাগত জানাচ্ছি।
তিনি বলেন: যখন আয়াতুল্লাহ হায়েরী কোমে এসেছিলেন তখন হয়ত কেউই ভাবেনি যে, কোমের হাওযা ইলমিয়া এতটা দীপ্তিমান হবে। বর্তমানে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার ধর্মীয় জ্ঞান পিপাসুদের উপস্থিতিকে এ শহরে দেখতে পাচ্ছি।
আয়াতুল্লাহ আরাফী আরো বলেন: বিশ্বের বিভিন্ন দেশ হতে হাজার হাজার ছাত্রের ইসলামি জ্ঞান অর্জনের জন্য ইরানে আগমন হাওযা ইলমিয়ার জন্য একটি গর্বের বিষয়। আজ আমরা সকলেই আপনার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব যে, আমরা ইসলামের নাম উজ্জ্বল করার লক্ষ্যে আমাদের সর্বশক্তি নিয়োগ করবো।
হাওযা ইলমিয়া’র দরসে খারিজের এ প্রখ্যাত উস্তাদ বলেন: হাজার হাজার ধর্মীয় ছাত্ররা বিশ্বের বিভিন্ন দেশ হতে সকল সমস্যাদি দূরে ঠেলে জ্ঞানার্জনের জন্য ইরানে এসেছেন এবং তাদের নিষ্ঠা ও অফুরন্ত আগ্রহ দৃষ্টান্ত স্বরূপ এবং প্রশংসার উর্ধ্বে।
উল্লেখ্য, বর্তমানে আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছাত্ররা বিশ্বের বিভিন্ন প্রান্তে ১ হাজারেও বেশী হাওযা ইলমিয়া ও ধর্মীয় ইনস্টিটিউট ও সংগঠন সমূহে মশগুল রয়েছেন।#682276