IQNA

জায়নবাদীরা পূনরায় পবিত্র কোরআনের অবমাননা করেছে

22:07 - October 27, 2010
সংবাদ: 2021107
আন্তর্জাতিক বিভাগ: জায়নবাদী দখলদার ইসরাইলী সৈন্যরা গত ২৫শে অক্টোবর, পশ্চিম তীরের জিউস গ্রাম হতে একজন সক্রিয় ফিলিস্তিনীকে গ্রেপ্তারের সময় পবিত্র কোরআনের অবমাননা করেছে। এ সময় তার দু’টি কোরআন শরিফে অগ্নিসংযোগ করে।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক ‘দারুল খালিজে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে যে, কুদস দখলদাররা পশ্চিম তীরের জিউস গ্রামে হামলা চালিয়ে একজন সক্রিয় ফিলিস্তিনীকে গ্রেপ্তার করে দু’টি কোরআন শরিফে অগ্নিসংযোগ করেছে।
গ্রেপ্তারকৃত ফিলিস্তিনী’র স্ত্রী সাহার বাইদা এ সম্পর্কে বলেন: জায়নবাদী ইসরাইল আমাদের নিজস্ব বাসভবনে হামলা চালিয়ে আমার মেয়ে ও স্বামীকে গ্রেপ্তার করে। তারা বাড়ী ত্যাগের পর আমি বুঝতে পারলাম যে, তারা দু’টি কোরআন শরিফে অগ্নিসংযোগ করেছে।
তিনি বলেন: ইসরাইলী সৈন্যরা আমাদের বাড়ী হতে ঐ দু’টি কোরআন শরিফ তুলে নেয় অতঃপর বাড়ীর বাইরে সেগুলোতে অগ্নিসংযোগ করে।
উল্লেখ্য, জায়নবাদী ইসরাইলী সৈন্যরা ইতিপূর্বেও বেশ কয়েকবার পবিত্র কোরআনের অবমাননা করে।#682703
captcha