মালয়েশীয় বার্তা সংস্থা bernama এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মালদ্বীপের ইসলামি ব্যাংকি সংস্থার কর্মকর্তারা গত মঙ্গলবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি অর্থনীতি শীর্ষক সভায় অংশগ্রহণ করে মালদ্বীপে প্রথম ইসলাম ব্যাংক প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করেছেন।
উক্ত চুক্তির ভিত্তিতে স্বাক্ষকারী উভয় পক্ষ মালদ্বীপের ব্যাংকিং আইনের ভিত্তিতে ইসলামি অর্থনীতিকে বিস্তৃত করার লক্ষ্যে পরস্পরের সহযোগিতা করবে। আর এ উদ্দেশ্য সফলের জন্য তারা উপযুক্ত পরিবেশ তৈরী করবে।
মালদ্বীপ ইসলামি ব্যাংকিং সংস্থার প্রধান খালেদ আল-বুদি এ সম্পর্কে জানিয়েছেন যে, ধারণা করা হচ্ছে যে, মালদ্বীপ ইসলামি ব্যাংক স্বীয় কার্যক্রমের মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে এ দেশের বাজারে শতকরা ২৫ ভাগ শেয়ার এ নিজের আওতাভূক্ত করতে সক্ষম হবে।
উল্লেখ্য, মালদ্বীপ ইসলামি ব্যাংক ২০১১ সালের প্রথমদিক হতে চালু হবে এবং ২০১২ সালের প্রথমদিকে এর প্রথম ব্রাঞ্চ অফিস উদ্বোধন করা হবে।#683495