IQNA

হজ্জের মৌসুম শেষে ‘হামদ বিন খালেদ’ কোরআন শিক্ষা ইনস্টিটিউটের উদ্বোধন

19:25 - October 31, 2010
সংবাদ: 2023040
সাংস্কৃতিক বিভাগ: কাতারের ‘হামদ বিন খালেদ’ কোরআন প্রশিক্ষণ ইনস্টিটিউট চলতি বছরের হজ্জের মৌসুম শেষে এদেশের রাজধানী দোহায় উদ্বোধন হতে যাচ্ছে।
কাতারের দৈনিক আর রা’য়াহ’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত কোরআন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক এ সম্পর্কে বলেছেন: ‘হামদ বিন খালেদ’ কোরআন প্রশিক্ষণ ইনস্টিটিউট হেফজে কোরআনের দু’টি কেন্দ্রের সমন্বয়ে গঠিত। একটি মহিলাদের জন্য অপরটি পুরুষের। এ ইনস্টিটিউট কোরআন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের তত্ত্বাবধানাধীন থাকবে।
তিনি বলেন: ‘হামদ বিন খালেদ’ কোরআন প্রশিক্ষণ ইনস্টিটিউটটি ১০ হাজার বর্গমিটার ভূমির উপর ১ কোটি ৮০ লাখ কাতারীয় রিয়াল ব্যায়ে নির্মিত হয়েছে। ধারণা করা হচ্ছে যে, প্রতি বছর ১০ হতে ৩০ জন হাফেজ এ ইনস্টিটিউট হতে পরিপূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হবেন।
আল বাকরী আরো বলেন: আল্লাহর গ্রন্থের খেদমত, কাতারে কোরআন মুখস্থ করণ সংস্কৃতির শক্তিশালী করণ, সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষের কোরআনের সাথে সম্পর্ক স্থাপন ইত্যাদি উদ্দেশ্যে ‘হামদ বিন খালেদ’ কোরআন প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করা হবে। এতে হেফজে কোরআন ছাড়াও তাজবিদ প্রশিক্ষণ কোর্সেরও ব্যবস্থা করা হবে।
তিনি বলেন: পবিত্র কোরআন তেলাওয়াতও এ ইনস্টিটিউটে প্রশিক্ষণ দেয়া হবে। আর সকল বয়সের মানুষের জন্য এ বিভাগে অংশগ্রহণ উন্মুক্ত থাকবে।#684482
captcha