IQNA

হাজীদের সর্বশেষ দলের হল্যান্ড ত্যাগ

18:40 - November 08, 2010
সংবাদ: 2028065
আন্তর্জাতিক বিভাগ: হল্যান্ডে বসবাসরত মুসলমানদের হজ্জের উদ্দেশ্যে গমনকারী সর্বশেষ দলটি গত ৬ই নভেম্বর হজ্জের উদ্দেশ্যে আমাস্ট্রাডাম ত্যাগ করেছে।
Timeturk ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হল্যাণ্ডের ধর্ম বিষয়ক সংস্থার হজ্জ বিভাগের কর্মকর্তা জাওয়াদ কাযগীন এ কথা উল্লেখ করে বলেন: এ বছর ১ হাজার ১৫০ জন হাজী হল্যান্ডের হজ্জ বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে হজ্জে গমন করেছেন।
তিনি বলেন: হল্যান্ড হতে মক্কা গমনকারী হাজীদের সর্বশেষ দলটি গত ৬ই নভেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে আমাস্ট্রাডামের শিফল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
তিনি বলেন: সৌদি আরবে সাথে চুক্তি অনুযায়ী হল্যান্ডের হাজীরা হজ্জ সমাপ্ত হওয়ার পর আগামী ৩০শে নভেম্বর হতে ৭ই ডিসেম্বরের মধ্যে হল্যান্ডে প্রত্যাবর্তন করবেন।#690123
captcha