Medya73 এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ পরিষদ বিগত বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ হতে ৪০০ নব মুসলিমকে পবিত্র মক্কা নগরীতে সমবেত করেছে।
চলতি বছর এ পরিষদের উদ্যোগে আগত ৫০ জন নব মুসলিম হজ্জ পালন ছাড়াও পবিত্র মক্কা নগরী ও মদিনা মুনাওয়ারা’র বিভিন্ন প্রাচীন নিদর্শন পরিদর্শনের সুযোগ পাবেন।
এ পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন, যে সকল নব মুসলিম বিশ্বব্যাপী এ প্রকল্পের আওতাভূক্ত হতে চান, তাদেরকে www.4newmuslims.org ওয়েব সাইট ভিসিট করে নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে হজ্জে আসার প্রস্তুতির ঘোষণা দেয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।#690889