IQNA

প্যারিসে ‘আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ধর্মের ভূমিকা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হবে

6:33 - November 23, 2010
সংবাদ: 2036211
সাংস্কৃতিক বিভাগ: ‘আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ধর্মের ভূমিকা’ শীর্ষক সভা আগামী ১৩ই ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Ihedn ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সভা লেবাননীয় বংশোদ্ভূত ফ্রান্সের বিশিষ্ট গবেষক ও ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ এবং ভূগোল বিষয়ক বিশেষজ্ঞ জোসেফ মাইলারের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন ও প্রসারের ক্ষেত্রে ধর্ম ভিত্তিক শিক্ষার প্রভাবের বিষয়টি এতে আলোচিত হবে। এ সভায় অংশগ্রহণে ইচ্ছুকগণকে www.ihedn.fr ওয়েব সাইট ভিজিট করে নাম নিবন্ধের জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, উক্ত সভা স্থানীয় সময় ৬:৩০ মিনিটে শুরু হবে।#698705
captcha