IQNA

সৌদি আরবে পেশ ইমাম ও মুবাল্লিগদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন

7:11 - November 27, 2010
সংবাদ: 2037732
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের মসজিদসমূহের পেশ ইমাম ও মুবাল্লিগদের বিশেষ প্রশিক্ষণ কোর্স আজ ২৭শে নভেম্বর হতে এদেশের বালাজরেশী প্রদেশের ‘আল বাহাত’ বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে।
নাসিজ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ৮ই ডিসেম্বর নাগাদ অব্যাহত থাকবে। এ কোর্সটি মদিনা মুনাওয়ারা’র ‘তাইয়্যেবাহ’ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট খতিবগণ ও পেশ ইমামগণের উচ্চতর পরিষদের উদ্যোগে এবং আল বাহাত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ বিশ্ববিদ্যালয়ের আওতাভূক্ত উলুম ওয়া আদাবিয়্যাত কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
মদিনা মুনাওয়ারা’র আল বাহাত বিশ্ববিদ্যালয়ের প্রধান এ সম্পর্কে জানিয়েছেন: নতুন প্রজন্মের পেশ ইমাম ও খতিবদেরকে প্রশিক্ষণ দান ও তাদেরকে বর্তমান সমাজে বিদ্যমান বিভিন্ন বিষয়াদি সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে এ কোর্সের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন: এ প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন ইসলাম প্রচারের উপর দক্ষ শিক্ষকমণ্ডলী।#701718
captcha