IQNA

বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক সক্রিয় কোরআনিক ইনস্টিটিউট চালু করেছি

7:11 - November 27, 2010
সংবাদ: 2037733
কোরআন বিষয়ক কার্যক্রম: আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের প্রধান এশিয়া ও ইউরোপের ৪টি দেশে ৪০টি দারুল কোরআন (কোরআনিক ইনস্টিটিউট) প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেছেন: বর্তমানে আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিশ্বের ৫০টি দেশে ১১০ টিরও বেশী কোরআনিক ইনস্টিটিউট চালু করেছে।
আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিষয়ক প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ রেজা সালেহ, বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: কোরআনিক শিক্ষা, আহলে বাইত (আ.) পরিচিতি ইত্যাদি প্রচার ও প্রসারের লক্ষ্যে উক্ত ইনস্টিটিউটগুলো চালু করা হয়েছে।
তিনি বলেন: উক্ত ৪০টি দারুল কোরআন থাইল্যান্ড, মিয়ানমার, বসনিয়া ও তুরস্কে চালু করা হয়েছে। আর এ ইনস্টিটিউটগুলো চালু করার মাধ্যমে আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সর্বমোট ১১০টি কোরআনিক ইনস্টিটিউট চালু করা হল।#701715
captcha