আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিষয়ক প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ রেজা সালেহ, বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: কোরআনিক শিক্ষা, আহলে বাইত (আ.) পরিচিতি ইত্যাদি প্রচার ও প্রসারের লক্ষ্যে উক্ত ইনস্টিটিউটগুলো চালু করা হয়েছে।
তিনি বলেন: উক্ত ৪০টি দারুল কোরআন থাইল্যান্ড, মিয়ানমার, বসনিয়া ও তুরস্কে চালু করা হয়েছে। আর এ ইনস্টিটিউটগুলো চালু করার মাধ্যমে আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সর্বমোট ১১০টি কোরআনিক ইনস্টিটিউট চালু করা হল।#701715