কোরআন বিষয়ক কার্যক্রম: মুসলিম ছাত্রদের ৩য় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের সচিব বলেছেন: ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আয়োজিত ২৪ ও ২৫তম বিশেষ কোরআনিক উৎসবে বিজয়ী ছাত্ররা এবং চলতি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণগণের মধ্য হতে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগী নির্বাচন করা হবে।
মুসলিম ছাত্রদের ৩য় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের সচিব জনাব ঈসা আলী যাদেহ ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে জানান: প্রতিটি দেশ হতে হেফজ (সম্পূর্ণ কোরআন) বিভাগে একজন ও ক্বারায়াত বিভাগে একজন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
তিনি বলেন: দুই বছর পর পর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি নির্বাচনের পূর্বে একটি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাতে বিজয়ীগণ উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।#701879