Bru Direct এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ শর্ট কোর্সটি ব্রুনাইয়ের ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে এবং এদেশের হাফেজদের উপস্থিতিতে ‘হাজী হাসান আল বুলকিয়াহ’ কোরআন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
হাফেজদেরকে সঠিকভাবে পবিত্র আয়াতসমূহের উচ্চারণ ও ক্বারায়াতের বিভিন্ন সুক্ষ্ম বিষয়াবলি, আয়াতসমূহের অর্থ অনুধাবনের প্রতি নির্দেশনার দানের উদ্দেশ্যে এ শর্ট কোর্সের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। যাতে ব্রুনাইয়ের হাফেজগণ পূর্বের বছরগুলোর তুলনায় আরো অধিক প্রস্তুতি গ্রহণ পূর্বক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।
উল্লেখ্য যে, ব্রুনাই এ পর্যন্ত জর্ডান, মিসর, সৌদি আরব, মরক্কো ও ইন্দোনেশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মিসরে প্রথম স্থান, ইন্দোনেশিয়া দ্বিতীয় স্থান এবং জর্ডানে তৃতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে।#702180