মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের কর্মকর্তা আনওয়ারুল হামদ এ সম্পর্কে জানিয়েছেন যে, পেশ ইমাম, মুয়াজ্জিন ও খতিবগণকে ইলমি দিক থেকে সমৃদ্ধ করণ, অযৌক্তিক ফতোয়ার বিরুদ্ধে মোকাবেলার মাধ্যমে সমাজে খেদমত করার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন: এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি প্রদেশ হতে একটি করে মসজিদ নির্বাচন করা হয়েছে। যাতে এ ধরণের প্রশিক্ষণমূলক কোর্স আয়োজনের অডিটোরিয়াম রয়েছে। এ ধর্মীয় কোর্সে বিশিষ্ট শিক্ষকগণ ও বিশেষজ্ঞদেরকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হবে।#703856