IQNA

পবিত্র মহররম মাস উপলক্ষে ফ্রান্সে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন

4:37 - December 07, 2010
সংবাদ: 2043487
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাসরত শিয়ারা পবিত্র মহররম মাসে আঞ্জুমানে বাইতুয যাহরা’তে সাইয়্যেদুশ শোহাদা ও তাঁর বিশ্বস্ত সাথীদের শাহাদত উপলক্ষে বিশেষ শোক পালন করবে।
Beytolzahra ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের স্মরণে আয়োজিত এ শোক মজলিশ আাগামী বৃহস্পতিবার ৯ই ডিসেম্বর হতে মাগরীব ও এশার নামাযের পর দোয়ায়ে কুমাইল ও যেয়ারতে আশুরা পাঠের মাধ্যমে শুরু হবে বলে প্রতিবেদনে বলা হয়। বক্তৃতা ও শোকগাঁথা পরিবেশনের মাধ্যমে উক্ত শোকানুষ্ঠান পালিত হবে।
এ অনুষ্ঠান আগামী ১৫ই নভেম্বর নাগাদ প্রতিদিন অনুষ্ঠিত হবে। এছাড়া ইমাম হুসাইন (আ.) এর স্মরণে বিশেষ অনুষ্ঠান আগামী ১৬ই নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার সময় আঞ্জুমানে বাইতুয যাহরা’তে শুরু হবে।
উল্লেখ্য যে, আঞ্জুমানে বাইতুয যাহরার পক্ষ হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আহলে বাইত (আ.) এর সকল ভক্তদেরকে এ শোকানুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।#706556
captcha