12imam ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দোয়ায় কুমাইল তেলাওয়াতের এ সভা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার সময় এ দেশের রাজধানী জেনেভায় অবস্থিত আঞ্জুমানে ইসলামি-এ-আহলে বাইত (আ.) এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
উক্ত সংস্থা এ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সকলকে এ দোয়া পাঠ সভায় অংশগ্রহণের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া উক্ত বিজ্ঞপ্তিতে শিশু-কিশোরদের বিশেষ কোরআন শিক্ষা ও ইসলামি প্রশিক্ষণের ক্লাস একই কেন্দ্রে আয়োজনের তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে, আঞ্জুমানে আহলে বাইত (আ.) কেন্দ্রটি ১৯৯২ সালে জেনেভায় বসবাসরত শিয়াদের কর্তৃক ইসলামি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।#706807