IQNA

মালয়েশিয়ায় সর্বপ্রথম ইসলামি টিভি চ্যানেলের উদ্বোধন

20:12 - December 08, 2010
সংবাদ: 2044821
আন্তর্জাতিক বিভাগ: ‘হিজরত’ নামে’ মালয়েশিয়ার সর্বপ্রথম ইসলামি টিভি চ্যানেল গতকাল ৭ই ডিসেম্বর এদেশের প্রধানমন্ত্রী নাজীব রাজ্জাকের উপস্থিতি উদ্বোধন করা হয়েছে।
মালয়েশিয়ার অফিশিয়াল বার্তা সংস্থা Bernama এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মালয়েশিয়ার ইসলাম প্রসার বিষয়ক সংস্থার (Jakim) সভাপতি মুহাম্মাদ শেইখ আব্দুল আযিয এ তথ্য প্রকাশ করে বলেছেন: এ টিভি চ্যানেল ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে।
তিনি বলেন: উক্ত টিভি চ্যানেলটি এদেশের ইসলাম প্রচার বিষয়ক সংস্থা কর্তৃক পরিচালিত হবে এবং মুসলিম মুবাল্লিগ ও শিল্পকর্মীদের সহযোগিতায় এ টিভি চ্যানেলকে এ অঞ্চলে ইসলাম প্রচারের অন্যতম চ্যানেল রূপে রূপান্তরিত করতে পারব বলে আমরা আশাবাদী।
‘হিজরত’ শীর্ষক এ ইসলামি টিভি চ্যানেলটি গত ১লা নভেম্বর হতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। বর্তমানে প্রতি সপ্তাহে সোমবার হতে বৃহস্পতিবার নাগাদ বিকাল ৩টা হতে রাত ১২ অবধি এবং শুক্র, শনি ও রবিবার যোহরের সময় হতে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।
এ টিভি চ্যানেলটি মূলতঃ এদেশের ‘কালাঙ্গ ওয়ালী’, ‘তারাঙ্গানু’, ‘জৌহুর’, ‘সাবাহ’ ও ‘সারাভাক’ প্রদেশে সম্প্রচারিত হচ্ছে। এ চ্যানেল হতে শিশু-কিশোর ও অনুর্ধ্ব ৪০ বছরের লোকদের জন্য অনুষ্ঠান সম্প্রচারিত হয়।
উল্লেখ্য এ টিভি চ্যানেলের শতকরা ৬০ ভাগ অনুষ্ঠান মালয়েশিয়া অভ্যন্তরে নির্মিত এবং অন্যান্য অনুষ্ঠানগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরান, ইন্দোনেশিয়া, তুরস্ক ও হল্যাণ্ড হতে সংগ্রহ করা হচ্ছে।#708220
captcha