মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সটি আল উনাইযাহ শহরের আওকাফ ও মসজিদ বিষয়ক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
আল উনাইযাহ শহরের আওকাফ ও মসজিদ বিষয়ক পরিষদের প্রধান এ সম্পর্কে জানান: এ প্রশিক্ষণ কোর্সে পেশ ইমাম ও মোয়াজ্জিনগণ নামায ও মসজিদ সংক্রান্ত মাসআলা-মাসায়েল, ভ্রান্ত চিন্তাধারা মোকাবেলায় পেশ ইমামগণের ভূমিকা সম্পর্কে পরিচিতি লাভ করবেন।
তিনি বলেন: এ প্রশিক্ষণ কোর্সে সৌদি আরবের ধর্ম বিষয়ক শিক্ষক হামদ বিন আলী উতাইমিল শিক্ষকের দায়িত্ব পালন করবেন এবং আল উনাইযাহ শহরের আওকাফ ও মসজিদ বিষয়ক পরিষদের প্রতিনিধির তদারকীতে উক্ত কোর্স অনুষ্ঠিত হবে।#710225