IQNA

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারকগণের নাম ঘোষিত

4:42 - December 16, 2010
সংবাদ: 2048247
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ‌বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৃতীয় আন্তর্জাতিক কোরআন আয়োজনকারী পরিষদের প্রধান এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালনকারী ক্বারীগণের নাম ঘোষণা করেছেন।
‌বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তৃতীয় আন্তর্জাতিক কোরআন আয়োজনকারী পরিষদের প্রধান ঈসা আলীযাদেহ ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে এ প্রতিযোগিতার বিচারকগণের নাম ঘোষণা করে বলেন: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিসরীয় ক্বারী শেইখ আবুল আইনাইন শুয়াইশা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইরানি ক্বারীগণ আব্দুর রাসূল আবায়ী, আব্বাস সালিমী, রাহিম খাকী ও কারিম দৌলতি এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছে।
তিনি বলেন: এ প্রতিযোগিতা আগামী ১১ হতে ১৪ই জানুয়ারী ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত হবে।#710995
captcha