তুরস্ক হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তুরস্কে প্রথমবারের মত পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠান এদেশের প্রধানমন্ত্রী রাজাব তাইয়্যেব এর্দোগানের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
তুরস্কের শিয়া নেতা উযগুন্দুয এ অনুষ্ঠানে বক্তৃতাকালে এদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন: আশুরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি সরকার ও জনগণের মাঝে বিদ্যমান দৃঢ় সম্পর্কের বিষয়টিকেই প্রমাণ করে, যা অন্যান্য দেশের জন্য আদর্শ হিসেবে গন্য হতে পারে।
তিনি বলেন: প্রধানমন্ত্রীর উপস্থিতি এ অঞ্চলের বিদেশী শত্রুদের ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছে, যারা মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির লক্ষ্যে কোটি কোটি ডলার বাজেট বরাদ্দ করে থাকে।
উল্লেখ্য, এ অনুষ্ঠানে তুরস্কের কর্ম বিষয়ক মন্ত্রী ফারুগ চিলিক ও ইস্তাম্বুল শহরের মেয়র প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।#713887