IQNA

মৌরিতানিয়া কোরআন ইনস্টিটিউটের উদ্বোধন

23:57 - January 05, 2011
সংবাদ: 2059770
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: গাম্বিয়ান দূতাবাসের উদ্বোগে ও মৌরতানিয়ার ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এদেশের রাজধানী ‘নোওয়াকশোত’ মৌরিতানিয়া কোরআনিক স্কুলের উদ্বোধন করা হয়েছে।
APA ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কোরআনিক স্কুলে রয়েছে, নামায পড়ার বিশেষ স্থান, ইসলামি কেন্দ্র, হেফজ ও কোরআন তেলাওয়াত প্রশিক্ষণের জন্য বিশেষ ক্লাসরুম এবং অডিটোরিয়াম।
মৌরিতানিয়ায় অবস্থানরত গাম্বিয়ান রাষ্ট্রদূত মুহাম্মাদ লামিন বাজী এদেশের সংবাদ পত্রকে দেয়া সাক্ষাতকারে বলেন: এ কোরআনিক স্কুলটি মৌরিতানিয়ায় বসবাসরত গাম্বিয়ানদের জন্য একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হতে পারে। যারা বেশিরভাগই ইসলামি জ্ঞান অর্জনের জন্য মৌরিতানিয়ায় আসে।
তিনি বলেন: মৌরিতানিয়ার মসজিদসমূহ কোরআন ও ইসলামি শিক্ষা গ্রহণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। আর এ সকল শিক্ষা প্রদানের ক্ষেত্রে বর্ণ বা জাতীয়তা দেখা হয় না।
উল্লেখ্য যে, এ ইসলামি কেন্দ্রটি গত শুক্রবার ৩১শে ডিসেম্বর মৌরিতানিয়ায় অবস্থানরত গাম্বিয়ান রাষ্ট্রদূত, সরকারী কর্মকর্তা ও স্থানীয় ওলামা ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চালু করা হয়েছে।#724161
captcha