IQNA

বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তানজানিয়ার প্রতিনিধি অংশগ্রহণ করবেন

23:58 - January 06, 2011
সংবাদ: 2060022
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: তানজানিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এদেশের প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতায় অংশগ্রহণকালী তানজানিয়ার দুই প্রতিনিধি হলেন: ক্বারায়াত বিভাগে ‘ইবরাহিম রামাজান শাবান এবং হেফজ বিভাগে ‘হুসাইন আব্দুল্লাহ’।
এ দু’জন প্রতিনিধির উভয়েই হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইরানের মাশহাদ নগরীতের আয়োজিত উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৮ই জানুয়ারী তারা ইরানের এসে পৌঁছুবেন।
উল্লেখ্য, তৃতীয় আন্তর্জাতিক এ প্রতিযোগিতা আগামী ৯ই জানুয়ারী হতে ১২ জানুয়ারী নাগাদ ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের ৪০টিরও বেশী দেশের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করছেন।#724110
captcha