IQNA

বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইন্দোনেশীয় প্রতিনিধি অংশগ্রহণ করবেন

21:58 - January 07, 2011
সংবাদ: 2060241
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইন্দোনেশিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইরানের মাশহাদ নগরীতে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের তৃতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইন্দোনেশীয় ৩ প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইন্দোনেশিয়ার ৩ সদস্য বিশিষ্ট ঐ প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন; একজন বিচারক, একজন হাফেজ ও একজন ক্বারী।
এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে এদেশের দু’টি প্রতিনিধি দল ইরান সফর করবে। প্রথম প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়ার ওলামা পরিষদের ৭ সদস্য নিয়ে গঠিত এবং দ্বিতীয় দলটি হচ্ছে পাঁচ সদস্য বিশিষ্ট। দ্বিতীয় দলটির নেতৃত্ব দেবেন ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান। দু’ দেশের মধ্যে ধর্ম, সংস্কৃতি ও ইলমি বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য তারা ইরান সফর করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য উক্ত প্রতিযোগিতা আগামী ৯ই জানুয়ারী রবিবার হতে ১২ই জানুয়ারী বুধবার নাগাদ ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত হবে।#723925


captcha