IQNA

মুসলমানরা আহলে কিতাবদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি নির্দেশিত হয়েছে

9:18 - January 09, 2011
সংবাদ: 2061085
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: লেবাননের মুফতি মুহাম্মাদ রাশিদ কোব্বানী গত শুক্রবার (৭ই জানুয়ারী) মিসরের ইস্কান্দারিয়া শহরের গীর্জায় হামলার নিন্দা জানিয়ে বলেন: ইসলামি শিক্ষা ও পবিত্র কোরআন সর্বদা মুসলমানদেরকে আহলে কিতাবদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি নির্দেশনা দেয়।
Lorientlejour এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: শেইখ মুহাম্মাদ রাশিদ কোব্বানী গত শুক্রবার বৈরুতের মুহাম্মাদ আমীন মসজিদে জুমআর খোতবা দানকালে খ্রিষ্টানদের উপর হামলা এবং সকল প্রকার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডকে ইসলামি শিক্ষা পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন: অজ্ঞাত শত্রুরা এ হামলার সাথে জড়িত। পবিত্র কোরআন সর্বদা মুসলমানদেরকে অন্যান্য আসমানী ধর্মের অনুসারীদের সাথে সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি আহ্বানা জানিয়েছে। আর এ ধরনের জঘন্য পদক্ষেপে মুসলমানদেরকে জড়িত করা জঘন্য অপবাদ বৈ কিছুই নয়।
উল্লেখ্য যে, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা, লেবাননে রাশিয়ান মুফতির প্রতিনিধি মুহাম্মাদ রাহিম ওভসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি এবং ধর্মীয় ও সরকারী কর্মকর্তারা এ সপ্তাহের জুমআর নামাযে উপস্থিত ছিলেন।#726323
captcha