UOIF ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিনিধি দলটি ছিল; মিসরের ওয়াকফ বিষয়ক মন্ত্রী ‘মাহমুদ হামদী যাকযুক, আল আযহারের গ্রান্ড মুফতি ‘আহমাদ আত তাইয়্যেব’, ফ্রান্সের ইসলামি সংগঠনসমূহের প্রেসিডেন্ট মাখলুফ মামিশ এবং সুডানের প্রাক্তন প্রেসিডেন্ট ও ইসলামি দাওয়াত বিষয়ক পরিষদের উপপ্রধান ‘আব্দুর রহমান সাওয়ারুয যাহাব’র দ্বারা গঠিত। তারা কায়রোতে মিসরের কিবতী খ্রিষ্টানদের নেতা শানুদাহ’র সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।
মাখলুফ মামেশ এ সাক্ষাতে ইস্কান্দারিয়া শহরের গীর্জার সম্মুখে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে হযরত ঈসা মাসীহ (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মিসরের কিবতী খ্রিষ্টানদের প্রতি শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, মিসরের কিবতী খ্রিষ্টানরা হযরত ঈসা (আ.) এর জন্ম দিবস উপলক্ষে ৭ জানুয়ারী আনন্দ উত্সব পালন করে থাকে।#726269