খোরাসানে রাজাভী হতে প্রেরিত ইকনা প্রতিবেদকের রিপোর্ট: ৩য় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম বিশ্বের ৪০টি দেশের ৬০ জন প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে আজ ৯ই জানুয়ারী ইরানের মাশহাদ নগরীতে শুরু হতে যাচ্ছে।
অংশগ্রহণকারীরা গতকাল মাশহাদের ‘কাসরে তালায়ী’ হোটেলে অবস্থান নিয়ে মাশহাদ শহরে আয়োজিত কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিরা আজ অপর যে সকল কর্মসূচীতে অংশগ্রহণ করবেন সেগুলো হচ্ছে: কোরআন মাহফিলে অংশগ্রহণ, খোরাসানে রাজাভী প্রদেশের প্রশাসকের কর্তৃক আমন্ত্রিত নৈশভোজে অংশগ্রহণ ইত্যাদি।
আগামীকাল ১০ জানুয়ারী প্রতিযোগীরা সকাল ৮টায় ‘রাজাভী কোরআন যাদুঘর’ পরিদর্শন করবেন। প্রতিযোগিতা দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে এবং রাত ৯:৩০ মিনিট অবধি অব্যাহত থাকবে।
তৃতীয় দিনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শেষে প্রতিযোগীরা কুহসাঙ্গী পার্কে আয়োজিত কোরআন মাহফিলে অংশগ্রহণ করবেন।#726429