IQNA

বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আইসেসকো’র সহযোগিতা প্রদান

9:17 - January 09, 2011
সংবাদ: 2061125
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইসলামি শিক্ষা, প্রশিক্ষণ ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেসকো), মাশহাদে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের আন্তর্জাতিক ও কোরআন প্রতিযোগিতায় নগদ অর্থ প্রদান করে সহযোগিতা করেছে।
ISESCO এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আইসেসকো, বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের ৩য় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সহযোগিতা করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার উদ্যোক্তা ইরানের ‘জেহাদে দানেশগাহী’ সংস্থাকে নগদ অর্থ প্রদান করেছে।
তেহরানে অবস্থিত আইসেসকো কার্যালয় প্রধান আব্বাস সাদরী এ সংস্থার প্রতিনিধি হিসেবে ছাত্রদের কোরআন প্রতিযোগিতায় উপস্থিত হবেন।
উল্লেখ্য যে, এ প্রতিযোগিতা বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে আজ ৯ই জানুয়ারী হতে ইরানের মাশহাদ নগরীতে শুরু হচ্ছে এবং আগামী ১২ জানুয়ারী নাগাদ অব্যাহত থাকবে।#726102
captcha