ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থার রিপোর্ট: বসনিয়ার রাজধানীতে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে, উক্ত আন্তর্জাতিক প্রতিযোগিতার কিরাত বিভাগে ‘তায়েব কারালিচ’ ও হেফজ বিভাগে ‘সিনাদ্দীন তাতারোভিচ’ অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের ৩য় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা গত রাত হতে ইরানের মাশহাদ নগরীতে শুরু হয়েছে এবং আগামীকাল অবধি অব্যাহত থাকবে। এ প্রতিযোগিতা ইরানের জেহাদে দানেশগাহী সংস্থার কোরআন বিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত হচ্ছে।#727917