IQNA

কুদস শহরের প্রাক্তন মুফতির বাসভবন ভেঙ্গে দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব

23:40 - January 12, 2011
সংবাদ: 2063809
আন্তর্জাতিক বিভাগ: গত ১০ই জানুয়ারী জাতিসংঘের মহাসচিব, জায়নবাদী ইসরাইল কর্তৃক কুদস শহরের প্রাক্তন মুফতি আলহাজ্ব আমিন আল হুসাইনী’র বাসভবন ভেঙ্গে দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।
Palestine info ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জাতিসংঘের মুখপাত্র মার্টিন নাসিরকি ঘোষণা করেছেন যে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন কুদস শহরের পূর্ব অঞ্চলে অবস্থিত এ শহরের প্রাক্তন মুফতির বাসভবন ভেঙ্গে দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন: ইসরাইলের এ ধরণের পদক্ষেপ এ অঞ্চলের টানাপোড়ন বৃদ্ধি করবে।
জাতিসংঘের মুখপাত্র বলেন: ইসরাইল তাদের অবৈধ বসতি নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের উদ্বিগ্নতার বিষয়টিকে গুরুত্ব দেয় না।
ফিলিস্তিন ইসলামি আন্দোলনের নেতা শেখ রায়েদ সালাহও জায়নবাদী ইসরাইলের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন: মসজিদুল আকসার পরিত্যাক্ত জায়গার উপর জায়নবাদী ইসরাইলের ইহুদী বসতি নির্মানের স্বপ্ন কখনও বাস্তবায়িত হবে না।
উল্লেখ্য, কুদস শহরের প্রাক্তন মুফতির ঐ বাসগৃহে বর্তমানে একটি হোটেল নির্মিত হয়েছে।
ফিলিস্তিনের পর্যটন বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ আল আগা উক্ত হোটেল ভেঙ্গে দেয়ার নিন্দা জানিয়ে বলেছেন: ইসলাম নিদর্শনসমূহ মুছে দেয়া এবং ফিলিস্তিনীদেরকে তাদের ভূখণ্ড হতে বিতাড়িত করতে জায়নবাদীদের পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।#728689
captcha