IQNA

আলবেনিয়ার স্কুলসমূহে হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা

23:41 - January 14, 2011
সংবাদ: 2064299
আন্তর্জাতিক বিভাগ: আলবেনিয়া মুসলিম সমাজের এক নেতা গত ১১ই জানুয়ারী এদেশের স্কুলসমূহে ইসলামি হিজাব উপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক এক বিল প্রস্তাবনার বিরোধিতা করেছেন।
La-Croix ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আলবেনিয়া মুসলিম সমাজের কর্মকর্তা আলহাজ্ব সালিম মুসা এক সাংবাদিক সম্মেলনে এদেশের সংসদে প্রস্তাবিত হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক বিল পাশ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।
তিনি অতি শিঘ্রই এ বিষয়ে আলোচনার জন্য আলবেনিয়ার শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি বলেন: ইসলামি হিজাব একটি নিদর্শন নয় বরং ইসলাম ধর্মের অনুসারী প্রত্যেকটি নারীদের জন্য একটি ওয়াজিব বিষয়।
তিনি আরো বলেন: জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপের অর্থ হল এদেশের মুসলমানদেরকে শিক্ষাগত অধিকার হতে বঞ্চিত করা।
উল্লেখ্য যে, আলবেনিয়ার অধিকাংশ জনগণ হচ্ছে মুসলমান।#729284
captcha