কুয়েত বার্তা সংস্থা Kuna এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বসনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে এ সংবাদ প্রকাশ করে এ অগ্নিসংযোগের পেছনে কোন রাজনৈতিক দলের হাত নেই বলে ঘোষণা দিয়েছেন।
এ বিবৃতিতে বলা হয়েছে যে, নিরাপত্তা বাহিনী’র কর্মকর্তারা এখনো মসজিদে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে কোন ক্ল্যু উদ্ধার করতে পারেনি।
বসনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অভ্যন্তরিন সকল প্রকার সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপারে সতর্ক করে দিয়ে তদন্ত শেষ হওয়া অবধি জনগণকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, সারাইউ শহরের মসজিদটিও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে।#731004