IQNA

আরমেনিয়ায় সপ্তাহিক ‘মিলাদে’র নতুন সংখ্যা প্রকাশিত

22:33 - January 16, 2011
সংবাদ: 2065627
সাংস্কৃতিক বিভাগ: আরমেনিয়ায় অবস্থানরত ইরানি ছাত্রদের কর্তৃক সাপ্তাহিক ‘মিলাদে’র চতুর্থ সংখ্যা প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইরভান-এ অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় এদেশে অবস্থানরত ইরানি ছাত্রদের উদ্যোগে সপ্তাহিক পত্রিকা ‘মিলাদে’র চতুর্থ সংখ্যা প্রকাশিত হয়েছে
এ সপ্তাহিকী A3 সাইজের দুই পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। এতে ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, সংবাদ ও ক্রীড়া বিষয়ক বিভিন্ন লেখা স্থান পেয়েছে।
উল্লেখ্য যে, এ সপ্তাহিকী জনাব সাইফী’র সম্পাদনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহযোগিতায় প্রকাশিত হয়।#731176
captcha