IQNA

তিউনিশার টিভি চ্যানেল হতে আযান প্রচার

23:22 - January 18, 2011
সংবাদ: 2067090
আন্তর্জাতিক বিভাগ: দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রথমবারের মত তিউনিশিয়ার অফিশিয়াল টিভি চ্যানেলসমূহ হতে আযান প্রচারিত হয়েছে।
মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আরবীয় প্রচার মাধ্যমসমূহ গতকাল ১৭ই জানুয়ারী এ খবরকে ফলাও করে প্রচার করে ঘোষণা করেছে যে, গত রবিবার ফজরের সুমধুর আযানের ধ্বনী দীর্ঘ পঞ্চাশ বছর স্বৈরাচারী শাসনের পর এ দেশের অফিশিয়াল টিভি চ্যানেলগুলো হতে প্রচারিত হয়েছে।
তিউনিশিয়ার ৭ নং টিভি চ্যানেল সংবাদ বুলেটিন বন্ধ রেখে পঞ্চাশ বছর পর প্রথমবারে মত আযান প্রচার করেছে। আযানের ধ্বনি শোনার পর অনেক যুবক বিভিন্ন সড়কে জামায়াতের সাথে নামায আদায় করেছে।
উল্লেখ্য যে, স্বৈরাচীরা হাবীব বুরকীবাহ ও যাইনুল আবেদীন বিন আলী –কিছুদিন পূর্বে জনগণের প্রচণ্ড বিক্ষোভের মুখে যার পতন ঘটেছে- একটি বিল পাশ করে এদেশের প্রচার মাধ্যমসমূহ হতে আযান ও নামাযসহ অন্যান্য সকল ধর্মীয় কর্মসূচী প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।#732608
captcha