IQNA

লন্ডনে ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা উদযাপিত হবে

21:42 - January 23, 2011
সংবাদ: 2069511
সাংস্কৃতিক বিভাগ: ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা উপলক্ষে বিশেষ শোক অনুষ্ঠান লন্ডনের মার্বেল আর্চ অঞ্চলে আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Jafariya news ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান ব্রিটেনের হুসাইনী ফাউন্ডেশনের উদ্যোগে যোহরের নামায জামায়াতের সাথে আদায়ের মধ্য দিয়ে শুরু হবে।
এ দিবস উপলক্ষে যে সকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে সেগুলো হচ্ছে: যেয়ারতে আরবাঈন পাঠ, ইমাম হুসাইন (আ.) ও আশুরা বিপ্লবের উপর আলোকপাত করে বিশেষ বক্তৃতা এবং আযাদারী।
হুসাইনী ইসলাম ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে এ অনুষ্ঠানে হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আবুল ফাজলিল আব্বাসের মাজের প্রতিকৃতি ও আলী আসগার (আ.) এর দোলনার প্রতিকৃতি প্রদর্শন করা হবে।#735318
captcha