ভারত হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনা প্রতিবেদকের রিপোর্ট: এ শোক অনুষ্ঠানে আযাদাররা (শোকার্ত) ইমাম হুসাইন (আ.) স্মরণে বিভিন্ন আলাম (পতাকা) হাতে শোক মিছিল বের করবে।
এছাড়া সারা ভারতের বিভিন্ন ইমামবাড়ীতে বিশিষ্ট আলেমগণ ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের সংগ্রামের দর্শনের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য যে, ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা উপলক্ষে আগামীকাল সোমবারও (২৪শে জানুয়ারী) সারা ভারতে বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।#735056