মালয়েশিয়া বার্তা সংস্থা Bernama এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ওয়েব সাইটে ইসলামি ও কোরআন ভিত্তিক বিভিন্ন বিষয় আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, ওলন্দাজ, তুর্কী, মালয়েশীয় ও ইন্দোনেশীয় ভাষায় উপস্থাপন করা হবে।
মূলতঃ কোরআন, হাদীস, মীরাস এবং হজ্বে তামাত্তু ও ওমরাহ ইত্যাদি বিষয় ভিত্তিক বিভিন্ন লেখা এতে পাঠকদের জন্য পেশ করা হবে।
www.al-islam.com ওয়েব সাইটটি সৌদি আরবের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী শেইখ সালেহ বিন আব্দুল আযিয আশ শেইখে’র তত্ত্বাবধানে পরিচালিত হবে।#735090