IQNA

কারবালায় ইমাম হুসাইন (আ.) এর চেহেলাম পালিত

23:30 - January 25, 2011
সংবাদ: 2070238
আন্তর্জাতিক বিভাগ: লক্ষ লক্ষ যায়ের কারবালা শহরে উপস্থিত হয়ে ইমাম হুসাইন (আ.) ও তাঁর ৭১ জন সাথী’র চেহেলামের (চল্লিশার) অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
Shiite News ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা ইকনার রিপোর্ট: ৩০ হাজার নিরাপত্তা বাহিনী’র উপস্থিতির মধ্য দিয়ে কড়া নিরাপত্তায় কারবালা শহরে হযরত ইমাম হুসাইন (আ.) ও তাঁর ৭১ জন সাথীর চল্লিশার অনুষ্ঠান পালিত হয়েছে। মোতায়েনকৃত নিরাপত্তা বাহিনী’র সদস্যরা কারবালা শহরের মধ্যে ও এর চারপাশে অবস্থান নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
এতদসত্ত্বেও গতকাল সকালে কারবালা শহরে ৩টি রক্তাক্ত বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণগুলোর মধ্য হতে দু’টি বিস্ফোরণ আল ইবরাহিমিয়াহ অঞ্চলে এবং একটি বিস্ফোরণ আদদা’ওয়াম অঞ্চলে ঘটে। এছাড়া গতকাল ১০ গাড়ীতে অগ্নিসংযোগ করা হয়েছে।
গতকাল সর্বমোট ১২ জন নিহত এবং ১৫০ জন যায়ের আহত হয়েছে।#736416
captcha