গণপ্রজতন্ত্রী আযারবাইজান হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সমাবেশ ৭ শতাধিক মুসলমান ও আযারবাইজানের বিশিষ্ঠ ধর্মীয় আলেমদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এ সমাবেশে অংশগ্রহণকারীরা দীর্ঘ ৫ ঘন্টা যাবত বাকু শহরের ‘তাজেহ পীর’ মসজিদের প্রাঙ্গনে ককেশাস মুসলমানদের কার্যালয়ের প্রধানের সাথে সাক্ষাতের দাবীতে অবস্থান করেন। কিন্তু তিনি সমবেত লোকদের সাথে সাক্ষাত করতে অস্বীকৃতি জানান।
সমবেত লোকেরা এদেশের ইসলামি দলের প্রধানের গ্রেপ্তারে ঘটনায় তাদের বিরোধিতার বহিঃপ্রকাশ ঘটাতে ককেশাস মুসলমানদের কার্যালয় প্রধানের সাথে সাক্ষাতের দাবী জানায়। কিন্তু তাদের এ দাবীকে নাকচ করে দেয়া হয়।#736406