IQNA

ভারতে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

20:21 - January 29, 2011
সংবাদ: 2072045
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিদ্বন্দিদের অংশগ্রহণের মধ্য দিয় আগামী ১৪ই ফেব্রুয়ারী হতে বিশেষ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রতিযোগিতা উত্তর প্রদেশ রাজ্যের লাখনৌ শহরের চৌক অঞ্চলে অবস্থিত এরফানিয়াহ আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ প্রতিযোগিতা ভারতের বিভিন্ন অঞ্চলের ক্বারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং এরফানিয়াহ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোশতাক আহমাদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান জনাব ইমরান এ সম্পর্কে জানিয়েছেন: উত্তর প্রদেশ, বিহার, বাংলা, আসাম, তামিল নাড়ু ও গুজরাতের ২৫ জন ক্বারী’র অংশগ্রহণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।#737731
captcha