আল-আরাব ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তেল আবিবের একটি রেস্টুরেন্ট ক্রেতাদেরকে যে টিস্যু প্রদান করছে তাতে পবিত্র কোরআনের কোরআনের একটি আয়াত এবং মসজিদুন নবী’র ছবি ছাপানো হয়েছে। টিস্যুগুলো টেবিল মোছার ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং পরবর্তীতে সেগুলো ডাস্টবিনে ফেলে দেয়া হয়।
এ প্রতিবেদনের ভিত্তিতে এ টিস্যু গুলোতে সূরা মুহাম্মাদ (স.) এর ৭ নং আয়াত ছাপানো হয়েছে, যে আয়াতটি জিহাদ বিষয়ক।
ইতিপূর্বে জায়নবাদীরা এ্যালকোহলযুক্ত পানীয়’র বোতলের গায়ে পবিত্র কোরআনের আয়াত ছাপিয়ে আসমানী এ গ্রন্থের অবমাননা ঘটায়।
উল্লেখ্য, জায়নবাদীরা সম্প্রতি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতকে বিভিন্ন মাকরুহ ও হারাম স্থানে লিখছে। কিছুদিন পূর্বে তারা নাবলুসের একটি মসজিদে অগ্নিসংযোগও করেছিল।#738016