IQNA

প্যারিসে ধর্ম বিষয়ক বিভিন্ন ঘটনার উপর লেখার ইনসাইক্লোপেডিয়ার মোড়ক উন্মোচিত হবে

22:54 - January 30, 2011
সংবাদ: 2072812
সাংস্কৃতিক বিভাগ: ধর্ম বিষয়ক বিভিন্ন ঘটনার উপর লেখার ইনসাইক্লোপেডিয়ার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আগামী ৯ই ফেব্রুয়ারী ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে।
Sphirnews ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা অবধি অব্যাহত থাকবে এবং ইউরোপের ধর্মীয় শিক্ষা বিষয়ক সংস্থা (IESR) এর উদ্যোগে অনুষ্ঠিত হবে।
জনাব রেজিন আযরিয়া ও জনাব ডানিয়াল হারভিউ লেজের ধর্ম বিষয়ক বিভিন্ন ঘটনার উপর লেখার ইনসাইক্লোপেডিয়ার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এছাড়া পশ্চিমা বিশ্বের প্রখ্যাত ধর্ম বিষয়ক ইতিহাস বিশেষজ্ঞ এ্যান্ড্রে ভাওচেজ এ অনুষ্ঠানের বক্তাগণের অন্যতম।#738659
captcha