Wam বার্তা সংস্থার বরাত দিয়ে iqna বার্তা সংস্থার রিপোর্ট: এ অনুষ্ঠানে উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ীগণকে পুরস্কৃত করা হয়।
চলতি বছর ‘রা’সুল খাইমাহ’ প্রতিযোগিতার ১১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। যাতে মোট ৮৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩৬ জন নারী এবং ৪৭ জন পুরুষ প্রতিদ্বন্দী ছিল।
প্রতিযোগীরা সর্বমোট চারটি বিভাগে -পরিপূর্ণ কোরআন, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা- প্রতিদ্বন্দিতা করেন।
এ প্রতিযোগিতার পাশাপাশি আরব ও ইসলামি দেশের ওলামা ও মোবাল্লিগগণ কোরআন ও ধর্ম ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।#753701