IQNA

বাহরাইনের শিয়া নেতা বিক্ষুব্ধ জনতার উপর দমনমূলক আচরণের নিন্দা জানিয়েছেন

21:11 - March 05, 2011
সংবাদ: 2090602
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: বাহরাইনের শিয়া নেতা আয়াতুল্লাহ ঈসা আহমাদ কাসেম শান্তিপূর্ণ সমাবেশকারী ও সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন।
আল কাওসার ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম গতকাল ৪ঠা মার্চ বাহরাইনের রাজধানী মানামা’র জুমআর নামাযের খোতবায় সরকার বিরোধীদের উপর দমনমূলক নীতি অবলম্বনকে তাদের উপর নৃশংস হামলা বলে আখ্যায়িত করে শরয়ী ও বুদ্ধিবৃত্তিকভাবে এর নিন্দা জানিয়েছেন।
তিনি এ সময় বাহরাইন কর্তৃপক্ষকে সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের প্রতি আহ্বান জানান কেননা, এ বিষয়ে অযথা বিলম্ব এবং অলসতা প্রদর্শনের পরিনাম হবে খুব ভয়াবহ।
আয়াতুল্লাহ কাসেম নতুনভাবে সংবিধান লেখার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে বলেন: জনগণের দাবীর প্রতি সম্মান রেখে নতুন সংবিধান লিখতে হবে, যা হবে সকল প্রকার মিথ্যা হতে দূরে।
বাহরাইনের এ শিয়া নেতা জুমআর খোতবার শেষে রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী জানান।#757699
captcha