রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কাতিফ প্রদেশের আর রাবিয়াহ অঞ্চলের জুমআর খতিব সৌদি নিরাপত্তা বাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত শেইখ তওফিক আল আমেরের মুক্তি দানের জন্য সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্দুল কারিম জালিল বলেন: যখন বিশ্বের জনগণ এটা প্রত্যক্ষ করে যে, পারস্য উপসাগরীয় দেশসমূহের জনগণ রাজতন্ত্র চায়, তখন তারা আশ্চার্য হয়।
উল্লেখ্য, শেইখ তওফিক আল আমেরের গ্রেপ্তারের ঘটনার পর সৌদি আরবের আহসা ও কাতিফ শহরের শতাধিক আলেম-ওলামা দু’টি পৃথক বিবৃতিতে এ শিয়া খতিবের অনতিবিলম্বে মুক্তি দাবী করেছেন।#758561