IQNA

সৌদি আরবে বিক্ষোভ মিছিল হারাম শীর্ষক ফতোয়ার নিন্দায় লেবাননীয় সুন্নি মুফতি

23:02 - March 08, 2011
সংবাদ: 2092756
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম শেইখ মাহের হামুদ, সৌদি আরবে বিক্ষোভ হারাম বলে এদেশের ওয়াহাবী মুফতিগণ কর্তৃক প্রদত্ত ফতওয়ার নিন্দা জানিয়েছেন।
লেবানন হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: শেইখ মাহের হামুদ গতরাতে (৭ই মার্চ) আল আলাম নিউজ ওয়েব সাইটকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন: সৌদি আরবের মুফতিগণ শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করে থাকে এবং এদেশের বাদশাহ’র নির্দেশ মতই কথা বলে বা নিরব থাকে।
সেইদা শহরের এ সুন্নি মুফতি আরো বলেন: সৌদি আরবের মুফতিরা ইরাকে মার্কিনীদের হস্তক্ষেপকে বৈধ বলে আখ্যায়িত করেছেন। কিন্তু তারা মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক কর্তৃক গাজা অবরোধকে হারাম বলে কোন ফতওয়া দেয়নি।
তিনি বলেন: আমি সৌদি আলেমদের এ ফতওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। কেননা বিক্ষোভ-মিছিল প্রতিটি জাতির শরয়ী ও ন্যায়সঙ্গত অধিকার এবং তাদের দাবী পূরণের লক্ষ্যে তারা বিক্ষোভ করে থাকে।
শেইখ মাহের হামুদ বলেন: যদি মিসরের জনগণের আন্দোলন ফেতনা হিসেবে আখ্যায়িত হয়, তবে হোসনি মোবারক কর্তৃক গাজা অবরোধ, মিসরের নিরাপরাধ জনগণকে আটক, মিসরের জাতীয় সম্পদ হতে হাজার হাজার কোটি ডলার চুরি’র বিষয়টিকে কি বলা হবে?
তিনি বলেন: সৌদি আরবে বিক্ষোভরত জনগণ তাদের ন্যূনতম মানবিক ও ন্যায্য অধিকারের দাবী জানিয়েছে, যা হতে তাদেরকে বছরের পর বছর ধরে বঞ্চিত করা হয়েছে। এ বিক্ষোভ মিসর, তিউনিশিয়া ও অন্যান্য আরব দেশের গণ জাগরণ হতে উত্সারিত।#760259
captcha