ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সম্মেলন আজ বিকেল ৩ ঘটিকায় মুসলিম চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইমাম মুসা সাদরের ভক্তদের উপস্থিতিতে তেহরানের দক্ষিন মুফাত্তেহ এলাকার হাফতে তীর স্কয়ারে অবস্থিত সাইয়্যেদুশ শোহাদা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ইমাম মুসা সাদরের ব্যক্তিত্বের উপর আলোচনা, শিয়া মাযহাব ও মুসলিম বিশ্ব জাগরণে ইমাম মুসা সাদরের ভূমিকা, ইরানের ইসলামি বিপ্লবে ইমাম মুসা সাদরের ভূমিকা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হবে।#761821