IQNA

ভারতে ইমাম হাসান আসকারী (আ.) এর জন্মবার্ষিকী পালিত

19:15 - March 14, 2011
সংবাদ: 2095856
আন্তর্জাতিক বিভাগ: ইমাম হাসান আসকারী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল গতকাল ১৩ই মার্চ ভারতের যাইদপুর শহরের ওয়াকফ বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ শহরে অনুষ্ঠিত হয়েছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ আনন্দ মাহফিল শিয়া বিশ্বের একাদশ ইমাম হযরত হাসান আসকারী (আ.) এর ১ হাজার ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে। তিনি (আ.) ২৩২ হিজরী’র ৮ই রবিউস সানী জন্মগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহলে বাইত (আ.) এর ভক্তদের প্রতি আহ্বান জানানো হয়।
এ প্রতিবেদনের ভিত্তিতে, গতকাল যায়েদপুর শহরের আহলে বাইত (আ.) এর কবিগণ ইমাম হাসান আসকারী (আ.) এর শানে বিভিন্ন কবিতা ও কাসিদা পরিবেশন করেন। এছাড়া ভারতের ফাইজাবাদ কলেজের বিশিষ্ট শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ হুজ্জাত ইমাম হাসান আসকারী (আ.) এর জীবনী’র উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।#762447
captcha