Bru Direct ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গত ১২ মার্চ হতে শুরু হওয়া এ প্রতিযোগিতা ৪ দিন ব্যাপী অব্যাহত থাকবে এবং ৫৯ জন পুরুষ ও ২১ জন মহিলা প্রতিযোগী এতে প্রতিদ্বন্দিতা করেছেন।
এ প্রতিযোগিতার বিজয়ীদের নাম গত ১৫ই মার্চ বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে।
চূড়ান্ত পর্বে বিজয়ীগণ আন্তর্জাতিক কারায়াত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
উল্লেখ্য, এ প্রতিযোগিতা ব্রনাইয়ের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এদেশের মসজিদ বিষয়ক সংস্থার সহযোগিতা এবং মুসলমানদেরকে পবিত্র কোরআনের সঠিক কারায়াত শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত হয়েছে।#763363