IQNA

ইমাম হাসান আসকারী (আ.) এর জন্ম দিবস উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত

23:56 - March 19, 2011
সংবাদ: 2097633
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইমাম হাসান আসকারী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিল গত ১৬ই মার্চ ভারতের উত্তর প্রদেশের লাখনৌ শহরে অনুষ্ঠিত হয়েছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: ইমাম হাসান আসকারী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল লাখনৌ শহরের মাদাহ গঞ্জ এলাকায় অবস্থিত ‘কারবালা মালাকায়ে আফাক’ ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বিকাল ৩ টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত বক্তা মীর্জা মুহাম্মাদ আশফাক ইমাম (আ.) এর জীবন চরিত ও তাঁর শ্রেষ্ঠত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
এছাড়া এ অনুষ্ঠানে ইমাম (আ.) এর শানে বিভিন্ন কবিতা পরিবেশন করা হয়।#764708
captcha