ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মাসিক আত তাহেরাহ’র এবার সংখ্যাটিতে বিভিন্ন প্রবন্ধ স্থান পেয়েছে। তন্মধ্যে ‘ইসলামের দৃষ্টিতে পরিবার গঠন’, ‘মানবিক ব্যক্তিত্ব গঠনে ইবাদতের ভূমিকা’, ‘নরওয়ে সমাজে মুসলিম নারীদের হিজাব পরিধান করা ও না করা’ ইত্যাদি উল্লেখযোগ্য।
এ পত্রিকাতে আরবি ভাষায় লেখা সমাজ ও নারীর সম্পর্ক বিষয়ক বিভিন্ন প্রবন্ধ স্থান পেয়েছে। পত্রিকাটি ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সাথে সম্পৃক্ত ইসলামি থট ফাউণ্ডেশনের উদ্যোগে তেহরানে প্রকাশিত হয়েছে।
এতে অপর যে সকল লেখা স্থান পেয়েছে সেগুলো হচ্ছে : আমাদের কথা বিভাগে ‘খ্রিষ্ট নববর্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাণী’, ‘মানবাধিকার লঙ্ঘনের অভিযুক্তদের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র’ ও ‘ইসলামের দৃষ্টিতে পরিবার গঠন’ ইত্যাদি।#765182